ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৮০৮ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে গত দুইদিনে ৩৮০৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৯ গাড়ি ডাম্পিং , ৪০টি গাড়ি রেকার ও ২৪৮৫ টি মামলা করা হয়।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০২ গাড়ি ডাম্পিং, ১০২ টি গাড়ি রেকার ও ১৩২৩ টি মামলা করা হয়।
ডিএমপি বলছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
