গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ১৬৬১ জন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১২৬জনকে ওয়ারেন্টি মূলে আর অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে ৫৩৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
