কেরানীগঞ্জে দুই পিস্তল ও মাদকসহ একজন গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে দুটি পিস্তল, গুলি ও মাদকসহ ০১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তার নাম মো. সাহিদ (৪৬)। তাকে মঙ্গলবার রাত ১টার দিকে নেকরোজবাগ এলাকার দশগ্রাম কবরস্থান পাশের গলি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনের বলেন, নেকরোজবাগ দশগ্রাম কবরস্থানের বামের গলিতে মো: সাহিদ (৪৬) এর তিন তলা ভবনের নিচে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই স্থান হতে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে মো: সাহিদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পালানোর কারণ জানতে চাওয়ায় তার কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে স্বীকার করে। সাহিদের তথ্যমতে তিন তলা ভবনের নিচ তলায় পুরাতন মুরগীর খামারে রক্ষিত ২টি ম্যাগজিনসহ ২টি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলি এবং খামারের অপর কোনায় রক্ষিত ১টি লোহার চাইনিজ কুড়াল, ১টি নোজ প্লাস, ১ টি সুইচ গিয়ার চাকু, একটি পলিথিনে রক্ষিত ১টি নীল রংয়ের জীপার প্যাকেটে রক্ষিত ১৭৫ পিস ইয়াবা ও সাদা কাগজে মোড়ানো ৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
