লুট হওয়া অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার
গত বছরের ৫ আগস্টে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গত বছর লুট হওয়া আগ্নেয়াস্ত্র কয়টি উদ্ধার বাকি রয়েছে তা জানাননি তিনি। তিনি বলেন, আজ সভায় সিদ্ধান্ত হয়েছে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়া হবে।
তিনি বলেন, একটি এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে। এছাড়া এসএমজির ক্ষেত্রে দেড় লাখ টাকা, চায়না রাইফেলের ক্ষেত্রে ১ লাখ টাকা, পিস্তলের ক্ষেত্রে ৫০ হাজার টাকা, শর্টগানের ক্ষেত্রে ৫০ হাজার টাকা দেওয়া হবে।
আর প্রতিটি গুলি উদ্ধারে ৫০০ টাকাই দেওয়া হবে। তিনি বলেন, অস্ত্রের সন্ধানদাতা ও উদ্ধারের সহযোগিতাকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
