গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ১৮৪৯ জন
গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২০৩ জনকে ওয়ারেন্টি মূলে আর অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে ৬৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
