শাহজালাল বিমানবন্দরে ছয়টি নিরাপত্তা পদক্ষেপ
ছবি : সংগৃহীত
ঢাকার শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় ছয়টি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
পদক্ষেপ ছয়টি হলো-
* সব ধরনের ভিআইপি বা ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় মনোযোগ বৃদ্ধি।
* এভিয়েশন সিকিউরিটি সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান।
* সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান।
* মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চঝুঁকির ব্যাগ হাতে পরীক্ষা বাধ্যতামূলক করা।
* বিমানবন্দরে প্রবেশের সময় ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি নিশ্চিত করা এবং রেকর্ড সংরক্ষণ।
* নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধের নির্দেশনা প্রদান।
গত রোববার মরক্কো যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতব্যাগে একটি ম্যাগাজিন ধরা পড়ে।
এ নিয়ে শোরগোলের মধ্যে উপদেষ্টা ফেইসবুক পোস্টে বলেন, 'ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়।'
ম্যাগাজিনটি নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের বলে ভাষ্য আসিফের।
