চলছে তীব্র তাপপ্রবাহ, এর মাঝেই খুললো শিক্ষাপ্রতিষ্ঠান
প্রচণ্ড দাবদাহে পুড়ছে পুরো দেশ। তীব্র এই দাবদাহে সাধারণ মানুষ যখন ঘরমুখো, তখন খুললো শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২১ এপ্রিলই খোলার কথা ছিল সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু দেশের তাপমাত্রার কথা চিন্তা করে এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
তবে দেশের প্রাথমিক, মাধ্যমিক স্কুলকলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুললেও বন্ধ রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো। আর সরকারি স্কুল কলেজ খুললেও ক্যাম্পাস বন্ধ রেখে অনলাইনে ক্লাস চালাবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটের বিদ্যালয়গুলোতে ১ম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পর্যায়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা নিশ্চিত করেন। তিনি জানান, চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
