ঢাকায় কিরগিস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন কিরগিস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ।
রোববার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। দ্য নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি জানান, ৩ দিনের এ সফরে সরকারের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন কিরগিস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রী।
এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাতের উপদেষ্টা সালমান এফ রহমানসহ দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন আভাজবেক আতাকানভ।
