জাতীয় পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস আর নেই
না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় পতাকার ডিজাইনার ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাঃস ত্যাগ করেন তিনি।
১৯৪৬ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার বেঙ্গল প্রদেশের টঙ্গীবাড়িতে জন্মগ্রহণ করেন শিব নারায়ণ দাস। ১৯৪৬-১৯৪৭ সাল পর্যন্ত তিনি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ার নাগরিক। দেশভাগের পর পাকিস্তানের নাগরিত হন তিনি। আর স্বাধীনতার পর বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন এই মুক্তিযোদ্ধা।
যুদ্ধ চলাকালে স্বাধীনতা অর্জনের জন্য অসামান্য অবদান রাখেন শিব নারায়ণ দাস। এজন্য পেয়েছেন বীর মুক্তিযোদ্ধার খ্যাতি। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন অংশগ্রহণ করে কারাবরণ করেন তিনি।
এদিকে ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (সার্জেন্ট জহুরুল হক হল) ১১৮ নম্বর রুমে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পতাকার নকশা তৈরি করেছিলেন শিব নারায়ণ দাস।
তার ছেলে বলেন, ‘ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতায় আগামীকাল সকাল ১০টায় বাবাকে কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর নেওয়া হবে কুমিল্লাতে। সেখান থেকে আবার ঢাকায় আনা হবে।’
