রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে কেক কাটলেন ভুটানের রাজা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে সঙ্গে নিয়ে কেক কাটলেন ।
আজ মঙ্গলবার বিকালে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে এই কেক কাটা হয়।
এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহধর্মিণী, ভুটানের রাজার সহধর্মিণী, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদের সদস্য ও জাতীয় সংসদ সদস্যদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে আজ ভোর ৫টা ৫৬ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
