কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার বিকেলে ৫ টা ৪০ মিনিটে খুদে বার্তায় আইএসপিআর এর পরিচালক এ তথ্য জানান।
তিনি বলেন, কড়াইল বস্তির আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী যোগ দিয়েছে।
বিকেলে ৪ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রথমে তিন ইউনিট কাজ শুরু করে। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নয়টি ইউনিট।
