১৫ আগস্টের ছুটি বাতিল
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই ছুটি বাতিল করা হয়েছে। সাধারণত ১৫ আগস্টে জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি দেওয়া হতো। এ বিষয়ে একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে। তবে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ১৫ আগস্ট শোক দিবস পালনের পক্ষে মত দিয়েছেন এবং বলেছেন, এই দিনটি সার্বজনীন এবং এর যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা উচিত।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ১৫ আগস্টের দিন মাঠে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, র্যাব এবং সম্ভবত সেনাবাহিনীর উপস্থিতিও থাকবে।
দ্য নিউজ/এফ এইচ এস/ এস এস
