রওশন চেয়াম্যান, মামুন মহাসচিব
জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় পার্টির (রওশন পন্থিদের) চেয়ারম্যান রওশন এরশাদ নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে আয়োজিত জাপার ১০ম সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। দলীয় প্রস্তাবনার বিপরীতে হাত তোলে ডেলিগেটরা তাদের নির্বাচিত করেন।
একই অনুষ্ঠানে সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে আবু হোসেন বাবলাকে মনোনীত করা হয়। এ ছাড়া কো-চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে শহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভরায়কে।
এর আগে জাতীয় সংগীত ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন দলটির ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা। এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কাজী মামুনুর রশীদ।
এ দিকে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সম্পন্ন করতে রাজধানী রমনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। নেওয়া হয়েছে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবেকমন্ত্রী এবং জাপার একাংশের মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের চেয়ারম্যান এমএ মতিন, বিএলডিপি চেয়ারম্যান এম নাজিম উদ্দীন আল আজাদ।
এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন রওশন এরশাদ অনুসারী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ। সম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী, শাদ এরশাদ, নুরুল ইসলাম নুরু,রফিকুল হক হাফিজ, এমএ গোফরান, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, শেখ আলমগীর হোসেন, নুরুল ইসলাম নুরু, নিগার সুলতানা রানী, এমএ কুদ্দুস খান, জাহাঙ্গীর আলম পাঠান, শফিকুল ইসলাম শফিক, আমানত হোসেন, ফখরুল আহসান শাহাজাদা, হাজী তুহিনুর রহমান নূরু হাজী, মোস্তাকুর রহমান মোস্তাক, হাজী নাসিরসহ জাতীয় পার্টির অসংখ্য কেন্দ্রীয় নেতা উপস্থিত আছেন।
