রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন-এর আয়োজনে এসএসসি ৯৬ গ্রুপের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর গল্ফ গার্ডেন মিলনায়তনে এসএসসি ১৯৯৬ ও এইচএসসি ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের আয়োজনে দেশ-বিদেশ থেকে আসা ৬০০-এর বেশি সদস্যের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল ক্যাপিটা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আরিফুজ্জামান, যিনি রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের নির্বাহী কমিটিরও সদস্য।
উল্লেখ্য, ২০১৫ সালে ফেসবুক গ্রুপের মাধ্যমে এই দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সংযোগ রাখার চেষ্টা শুরু হয়। পরবর্তীতে ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন গঠিত হয়। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ২৩ হাজারেরও বেশি। অসচ্ছল ও অসুস্থদের চিকিৎসা সহায়তা, রক্তদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, বৃক্ষরোপণসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি।
আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এসএসসি-এইচএসসি গ্রুপের প্রতিষ্ঠাতা মারুফ আজম অভি। তার নেতৃত্বে সংগঠনের স্বেচ্ছাসেবক দল অনুষ্ঠানের প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করে।
ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য জানিয়েছে ফাউন্ডেশন। সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয় এ আয়োজনে।
