কলাবাগানে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৩
সংগৃহীত ছবি
রাজধানীর কলাবাগানের কাঠালবাগ এলাকায় একটি ১০তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে কাঞ্চন টাওয়ার নামের ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়ভাবে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে গ্যাস সিলিন্ডার লিকেজের কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে।
