চুইংগাম চিবিয়ে করোনা ভাইরাস ধ্বংসের দাবি বিজ্ঞানীদের
ছবি : সংগৃহীত
চুইংগাম চিবিয়ে করোনা, ইনফ্লুয়েঞ্জা ও হার্পিসের মতো ভাইরাস ধ্বংস করা সম্ভব বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক গবেষণায় ল্যাবল্যাব বিন গাছের রস থেকে তৈরি এক ধরনের চুইংগাম পরীক্ষা করে দেখা গেছে, এতে থাকা প্রোটিন একাধিক ক্ষতিকর ভাইরাসের পরিমাণ কমাতে সক্ষম।
বিজ্ঞানীরা জানান, এই গাছের রস থুতুর মাধ্যমে শরীরে মিশলে ভাইরাসের পরিমাণ কমে যায়। গবেষণায় দেখা গেছে, এই রস করোনা, ইনফ্লুয়েঞ্জা এবং হার্পিস ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। তবে এই বিষয়টি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে।
গবেষকরা বলছেন, চুইংগাম চিবিয়ে এর রস থুতুর সঙ্গে মিশে জীবাণু কমাতে পারে কিনা, সেটি দেখার জন্য হিউম্যান ট্রায়াল চালানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
যদি এই গবেষণা সফল হয়, তাহলে এটি একটি যুগান্তকারী আবিষ্কার হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে এখনই এই চুইংগাম করোনা বা অন্য ভাইরাস প্রতিরোধে কার্যকর বলে দাবি করা হচ্ছে না।
