যুব উন্নয়ন অধিদপ্তরের সেই পরীক্ষার ফল প্রকাশ
সংগৃহীত ছবি
যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অধিদপ্তরের ২৪২টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাছাই পরীক্ষা-২০২৬ গত ১৬/১০/২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।
নির্বাচিত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্র পরবর্তীতে অত্র অধিদপ্তরের ওয়েবসাইট এবং এসএমএস (Teletalk)-এর মাধ্যমে যথাসময়ে অবহিত করা হবে।
আদেশে আরো বলা হয়, নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে যদি কোনো প্রার্থী যে কোনো ধরনের অনিয়ম ও অসাধু উপায় অবলম্বন করে, তাহলে উক্ত প্রার্থীর প্রার্থিতা/ফলাফল বাতিল বলে গণ্য হবে।
