প্রশ্নফাঁসের অভিযোগ: নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সড়কে অবস্থান
সংগৃহীত ছবি
প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে মানিক মিয়া সড়ক অবরোধ করেছে পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরুর আগ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে দ্বায়িত্বরত শেরে বাংলা নগর থানার এ এস আই মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মানিক মিয়া সড়কে আড়ং সিগনালে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা সড়ক বন্ধ করে রেখেছেন। আপাতত আসাদগেট থেকে ধানমন্ডিগামী সড়কে যানবাহন চলাচল সচল আছে। ধানমন্ডি থেকে আসাদগেট মুখে সড়কে বসে অবস্থান নিয়েছেন তারা। তাদের দাবি, প্রশ্নফাঁস হলো কেনো জবাব চাই।
এছাড়া, রাজধানীর বাঙলা কলেজের সামনের সড়ক ও সাতমসজিদ সড়ক এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আন্দোলন করছেন বলে জানা গেছে।
