মিনিস্টার হাই-টেক পার্কে রিজিওনাল হেড অব সেলস পদে নিয়োগ
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড রিজিওনাল হেড অব সেলস পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। পদের নাম: রিজিওনাল হেড অব সেলস। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে কাজের দক্ষতা। চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: শুধু পুরুষ। বয়সসীমা: ৩৬ থেকে ৫২ বছর। কর্মস্থল: যেকোনো জায়গায়। বেতন: আলোচনা সাপেক্ষে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং যাতায়াত সুবিধা পাবেন।
আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৬।
