আল ফাতাহ পাবলিকেশন্সে কন্টেন্ট ক্রিয়েটর এক্সিকিউটিভ পদে নিয়োগ
আল ফাতাহ পাবলিকেশন্স সম্প্রতি তাদের কন্টেন্ট ক্রিয়েটর বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মাত্র ০১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের মার্কেটিং, গণযোগাযোগ ও সাংবাদিকতা, চলচ্চিত্র ও গণমাধ্যম অথবা ব্যবসায় প্রশাসনে এমএ ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কন্টেন্ট তৈরি, ব্র্যান্ডিং এবং ভিজ্যুয়াল কমিউনিকেশন সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক। প্রার্থীর কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, যাদের বয়সসীমা ২৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল ঢাকার মালিবাগে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, টি/এ, মুনাফার অংশ, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা এবং বছরে ২টি উৎসব বোনাস পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
