প্রাচীনকালে যেভাবে বানানো হত লিপস্টিক
আধুনিক সময়ে মেয়েদের সাজগোজের সবথেকে সাধারণ বিষয়টি হচ্ছে লিপস্টিক। তবে শুধু এখনকার মেয়েরাই নয়, প্রাচীন কাল থেকেও নিজের ঠোট রাঙাতে লিপস্টিক ব্যবহার হতো। ঠোঁটের রং পরিবর্তন করলে সৌন্দর্য বাড়বে এমন ধারনা সেই প্রাচীন কাল থেকেই ছিল। ইতিহাসবিদদের মতে সিন্ধু সভ্যতার সময়তেও ঠোঁটে লিপস্টিকের ব্যবহার প্রচলিত ছিল। তার অনেক প্রমাণ পেয়েছেন ইতিহাসবিদরা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুধু সিন্ধু সভ্যতাই নয়, মিশরিয়রাও আগাছা থেকে পাওয়া বেগুনি রঙের সঙ্গে আয়োডিন ও ব্রোমিন মিশিয়ে ঠোঁটে মাখতেন। এটাই ছিল সেই সময়ের লিপস্টিক। এভাবেই নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করতেন মিশরিয়রা। ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতেন রানি ক্লিওপেট্রাও। মেরুন রঙের বিটল পোকা থেকে তৈরি হত সেই লিপস্টিক।
এর পর যতো দিন যেতে থাকে ততো জনপ্রিয়তা বেড়ে যায় লিপস্টিকের। ঠোঁটের রঙ বদলানোর ইতিহাস বাংলাতেও রয়েছে। ঠোঁটের রঙ বদলাতে সিঁদুরেরও ব্যবহারেরও প্রচলন রয়েছে বাংলা অঞ্চলে। এমনকি লিপস্টিকের একটি বাংলা নামও রয়েছে, যা হয়ত অনেকেই জানেন না। লিপস্টিককে বাংলায় বলা হয় ওষ্ঠরঞ্জনী।
