বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের লাহোরকে ছাড়িয়ে দিল্লি এই অবস্থানে পৌঁছায়।
এদিন ঘন ধোঁয়াশায় ঢেকে যায় ২ কোটি বাসিন্দার এই শহর। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিল্লির বায়ুমান সূচক ছিল ৩৩৪, যা 'বিপজ্জনক' পর্যায়ের।
অন্যদিকে ভারতের সরকারি সংস্থা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের হিসাবে সূচক ৪০৩ এবং তারা পরিস্থিতিকে গুরুতর আখ্যা দিয়েছে। দুই সংস্থার মাপার পদ্ধতি ও মানদণ্ড আলাদা হওয়ায় এই পার্থক্য দেখা দিয়েছে।
