ভারতে বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়লো প্রশিক্ষণ বিমান
ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ ঘটনায় উড়োজাহাজটির নারী পাইলট অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলের ছবিতে উড়োজাহাজটিকে সামনের অংশ নিচের দিকে ঝুঁকে থাকা অবস্থায় দেখা গেছে। রানওয়ে ধরে কিছুটা দূর ছিটকে যাওয়ার পর সেটি ওই অবস্থায় থেমে যায়।
পুলিশ জানায়, একটি ফ্লাইং ক্লাব পরিচালিত উড়োজাহাজটি বেলা আড়াইটার দিকে উড্ডয়নের সময় রানওয়ের পাকা অংশ ছেড়ে ছিটকে যায়। এতে পাইলট আহত হননি।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে পৌঁছায় দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যরা।
