কেন ‘স্যরি’ বললেন ময়ুখ রঞ্জন
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ বলেছেন, ‘সাংবাদিকের কাজ হচ্ছে সত্যি বলা, স্যরি বলা নয়। কিন্তু স্যরি বললাম।’
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ে একটি পোস্ট করেন।
পোস্টে তিনি পাঁচটি কারণে ‘স্যরি’ বলেছেন বলে উল্লেখ করেন। কারণগুলো হলো: মাকু-সেকুদের খুশি করতে পারিনি; ব্যালান্স করতে পারিনি, মিনমিন করতে পারিনি; মেকি-সেক্যুলারিজমের ন্যাকামো করতে পারিনি; একই জায়গায় চালিয়ে যেতে পারিনি, বৃদ্ধি চেয়েছি; নিজের উদ্যমে কিছু করার পাগলামি ছাড়তে পারিনি।
সবশেষে তিনি লিখেছেন, ‘স্যরি, আমি যেমন ছিলাম, সেরকমই আছি, সেরকমই থাকব। আপনাদের, ময়ুখ রঞ্জন ঘোষ।’
