প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী
সংগৃহীত
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর গুলিতে এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির দারা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় জামলা গ্রামে এ ঘটনা ঘটে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, জামলা এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে ওই ব্যক্তি নিহত হন। পরে তার মরদেহ দারা জাতীয় হাসপাতালে নেওয়া হয়।
সানার তথ্য অনুযায়ী, ঘটনার আগে ইসরাইলি বাহিনী গ্রামটিতে প্রবেশ করে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এ সময় সাধারণ মানুষের বাড়ির ছাদে স্নাইপার মোতায়েন করা হয়। পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে গুলি চালানোর অভিযোগও উঠেছে।
সূত্র: আল জাজিরা
