হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা
সংগৃহীত ছবি
ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের পর পোপ চতুর্দশ লিও-কে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার উপযুক্ত বলে বিবেচনা করেছেন তার চিকিৎসকরা। শনিবার ভ্যাটিকান এ তথ্য জানিয়েছে।
ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ভ্যাটিকান প্রকাশিত এক বিবৃতিতে চিকিৎসক লুইজি কার্বোনে ও স্তেফানো মার্গারিতোরা বলেন, ‘রক্ত পরীক্ষার ফলাফল, আজ সকালে করা বুকের এক্স-রে এবং তার সার্বিক শারীরিক অবস্থা মূল্যায়নের পর পবিত্র পিতাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার উপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে।’
