যুক্তরাষ্ট্র ভ্রমণে পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে হবে: দূতাবাসের সতর্কবার্তা
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে। সোমবার (৩ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ কথা জানিয়েছে।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করতে হবে যে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে নিজের খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।
