বাংলাদেশে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের সম্পৃক্ততা নেই
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আজ সোমবার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
বিক্রম মিশ্রি বলেন, অতীতে বাংলাদেশের বিভিন্ন সরকারের সঙ্গে কাজ করলেও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ ভারতের কোনো সম্পৃক্ততা ছিল না।
বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের ভূমিকা ছিল—এই অভিযোগের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণই তাদের নেতৃত্ব নির্বাচন করবে, এটাই ভারতের প্রত্যাশা।
বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভারসাম্য। দুই দেশের জনগণের কল্যাণেই এই সম্পর্ককে এগিয়ে নেওয়া প্রয়োজন।
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বর্তমানে বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় প্ল্যাটফর্ম পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাণিজ্য বৃদ্ধি, ভিসা সহজীকরণ এবং সম্ভাব্য সেপা চুক্তি নিয়েও আগ্রহ রয়েছে উভয়পক্ষেের।
