ভবানীপুরে এগিয়ে শুভেন্দু, কেন্দ্র ছাড়লেন মমতা
সংগৃহীত
দিনের শুরুতে গণনায় এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবধান কমাতে শুরু করেন শুভেন্দু অধিকারী। বিকেলের দিকে এসে এই লড়াই আরও জমে ওঠে এবং দুই শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় একপর্যায়ে দুই প্রার্থীই গণনাকেন্দ্রে উপস্থিত হন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কেন্দ্রের ভেতরে প্রবেশের সময় তাদের মোবাইল ফোন জমা নেওয়া হয়।
সন্ধ্যার পর ভোট গণনার এক পর্যায়ে হঠাৎ করেই চিত্র বদলে যায়। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে যান। এই পরিস্থিতিতে মমতা গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান।
স্থানীয় সময় রাত প্রায় পৌনে আটটার দিকে পাওয়া তথ্য অনুযায়ী, শুভেন্দু অধিকারী তার প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ২ হাজার ৯৫৬ ভোটে এগিয়ে ছিলেন। ফলে শেষ মুহূর্তে ভবানীপুর আসনে লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
