নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা
নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি, জানিয়েছে রয়টার্স।
বিস্ফোরণের কারণ এবং দায়ীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। নরওয়ে পুলিশ জানিয়েছে, তারা নিয়মিতভাবে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বিস্ফোরণের স্থানে ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কিছু দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। তবে নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের সঙ্গে এই যুদ্ধের সম্পর্ক আছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অসলো পুলিশের কর্মকর্তারা।
