ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ
ছবি : সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) হাইকোর্টে দ্বারস্থ হয়েছে কারাবন্দি নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের জন্য।
আদিয়ালা কারাগারে দীর্ঘদিন ধরে একক কারাবাসে থাকার অভিযোগে, সিনেটরের একটি প্রতিনিধি দল যার মধ্যে সিনেটর ব্যারিস্টার সৈয়দ আলী জাফরও রয়েছেন—পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তর ও কারাগারের সুপারিনটেনডেন্টকে বিবাদী করে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইমরান খান ও বুশরা বিবি কোনো বিচারিক আদেশ বা আইনি ভিত্তি ছাড়া একঘরে রাখা হয়েছে, যা সংবিধান অনুযায়ী তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে।
আবেদনে দাবি করা হয়েছে যে, তাদের বই, পত্রিকা, টেলিভিশন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আইনজীবীর সঙ্গে বৈঠকের মতো মৌলিক বন্দি সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, পাশাপাশি আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাতের অনুমতিও ইচ্ছামতো অস্বীকার করা হচ্ছে। সিনেটররা বলেন, এসব ব্যবস্থা শাস্তিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে, পিটিআই নেতৃত্ব হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছেন, কিন্তু তা সম্ভব হয়নি। ব্যারিস্টার গওহর জানান, মামলার দ্রুত শুনানির জন্য আবারও চেষ্টা করা হবে। পিটিআই ইতিমধ্যে প্রায় ১৫ বার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, কিন্তু এখনো কোনো শুনানির তারিখ নির্ধারিত হয়নি।
