৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
জাতিসংঘের সংস্থাসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে এসব সংস্থা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাগুলোকে অকার্যকর, অপচয়কারী এবং ক্ষতিকর হিসেবে অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন।
স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের পর্যালোচনায় এসব সংস্থা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে।
এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও), ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিওএ), জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং ইউনেসকোসহ একাধিক সংস্থা থেকে বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্তের ফলে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি ও কর্মী সংখ্যায়ও কাটছাঁটের প্রভাব পড়ছে।
আন্তর্জাতিক জলবায়ু আলোচনা কাঠামো (ইউএনএফসিসিসি) থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সিদ্ধান্ত জলবায়ু কেন্দ্রিক সংস্থাগুলো থেকে নাম প্রত্যাহারের সর্বশেষ পদক্ষেপ। এই চুক্তিই প্যারিস জলবায়ু চুক্তির ভিত্তি। সে চুক্তি থেকেও ট্রাম্প আগেই সরে দাঁড়িয়েছেন।
মূলধারার বিজ্ঞানীরা সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতি ও নিঃসরণকারী দেশ সহযোগিতা থেকে সরে গেলে বৈশ্বিক জলবায়ু উদ্যোগ ব্যাহত হবে।
সংস্থাগুলোর তালিকা নিম্নরূপ:
জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা: ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স, জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-আফ্রিকার জন্য অর্থনৈতিক কমিশন, ইকোসক-লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানের জন্য অর্থনৈতিক কমিশন, ইকোসক-এশিয়া ও প্যাসিফিকের জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশন, ইকোসক-পশ্চিম এশিয়ার জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশন, ইন্টারন্যাশনাল ল কমিশন, ইন্টারন্যাশনাল রেজিডুয়াল মেকানিজম ফর ক্রিমিনাল ট্রাইব্যুনালস, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, অফিস অব দ্য স্পেশাল অ্যাডভাইজর অন আফ্রিকা, অফিস অব দ্য স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্য সেক্রেটারি জেনারেল ফর চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট, অফিস অব দ্য স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্য সেক্রেটারি-জেনারেল অন সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট, অফিস অব দ্য স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্য সেক্রেটারি-জেনারেল অন ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন, পিসবিল্ডিং কমিশন, পিসবিল্ডিং ফান্ড, পার্মানেন্ট ফোরাম অন পিপল অব আফ্রিকান ডিসেন্ট, জাতিসংঘ অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস, জাতিসংঘ কোলাবোরেটিভ প্রোগ্রাম অন রিডুসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন ইন ডেভেলপিং কান্ট্রিজ, জাতিসংঘ কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, জাতিসংঘ ডেমোক্র্যাসি ফান্ড, জাতিসংঘ এনার্জি, জাতিসংঘ এনটিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দি এমপাওয়ারমেন্ট অব উইমেন, জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, জাতিসংঘ হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রাম, জাতিসংঘ ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ, জাতিসংঘ ওশানস, জাতিসংঘ পপুলেশন ফান্ড, জাতিসংঘ রেজিস্টার অব কনভেনশনাল আর্মস, জাতিসংঘ সিস্টেম চিফ এক্সিকিউটিভস বোর্ড ফর কো অর্ডিনেশন, জাতিসংঘ সিস্টেম স্টাফ কলেজ, জাতিসংঘ ওয়াটার এবং জাতিসংঘ ইউনিভার্সিটি।
জাতিসংঘ বহির্ভূত সংস্থা: ২৪/৭ কার্বন-ফ্রি এনার্জি কম্প্যাক্ট, কলম্বো প্ল্যান কাউন্সিল, কমিশন ফর এনভায়রনমেন্টাল কো অপারেশন, এডুকেশন ক্যানট ওয়েট, ইউরোপিয়ান সেন্টার অব এক্সিলেন্স ফর কাউন্টারিং হাইব্রিড থ্রেটস, ফোরাম অব ইউরোপিয়ান ন্যাশনাল হাইওয়ে রিসার্চ ল্যাবরেটরিজ, ফ্রিডম অনলাইন কোয়ালিশন, গ্লোবাল কমিউনিটি এংগেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ড, গ্লোবাল কাউন্টারটেররিজম ফোরাম, গ্লোবাল ফোরাম অন সাইবার এক্সপার্টাইজ, গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টার-আমেরিকান ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চ, ইন্টারগভর্নমেন্টাল ফোরাম অন মাইনিং, মিনারেলস, মেটালস অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল, ইন্টারগভর্নমেন্টাল সায়েন্স-পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস, ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অব দ্য প্রিজারভেশন অ্যান্ড রেস্টোরেশন অব কালচারাল প্রপার্টি, ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব আর্টস কাউন্সিলস অ্যান্ড কালচার এজেন্সিজ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর জাস্টিস অ্যান্ড দ্য রুল অব ল, ইন্টারন্যাশনাল লেড অ্যান্ড জিঙ্ক স্টাডি গ্রুপ, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ইন্টারন্যাশনাল ট্রপিকাল টিম্বার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার, প্যান আমেরিকান ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, পার্টনারশিপ ফর আটলান্টিক কো অপারেশন, রিজিওনাল কো অপারেশন অ্যাগ্রিমেন্ট অন কমব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি অ্যাগেইনস্ট শিপস ইন এশিয়া, রিজিওনাল কো অপারেশন কাউন্সিল, রিনিউয়েবল এনার্জি পলিসি নেটওয়ার্ক ফর দ্য টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার ইন ইউক্রেন, সেক্রেটারিয়েট অব দ্য প্যাসিফিক রিজিওনাল এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং ভেনিস কমিশন অব দ্য কাউন্সিল অব ইউরোপ।
