জম্মু-কাশ্মীরে ভয়াবহ তুষারধস; নিহত এক রুশ পর্যটক, নিখোঁজ অপরজন
পর্যটকদের কাছে মনোরম দৃশ্যের জন্য আকর্ষনীয় স্পট জম্মু-কাশ্মীর। তবে আকর্ষণীয় এ পর্যটন অঞ্চলের ভয়াবহ তুষারধস দেখা দিয়েছে। এতে একজন রুশ পর্যটক নিহত হয়েছেন। নিখোঁজ আরও একজন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, আরও পাঁচ পর্যটককে উদ্ধার করেছে প্রশাসন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের পাবর্ত্য এলাকা গুলমার্গে ভয়াবহ তুষারধস হয়েছে। জলাবায়ু পরিবর্তনের ধারায় ফেব্রুয়ারির শেষের দিকে এ ধস দেখা দিয়েছে। এতে রুশ পর্যটক নিহত এবং অপর এক পর্যটক নিখোঁজ রয়েছেন। ভারতের এ সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, তুষারধসের কারণে বুধবার শ্রীনগর-লেহ সড়ক বন্ধ হয়ে গেছে। গত তিন দিন ধরে কাশ্মীরে ভারী তুষারপাত চলছে।
