বাইডেনকে জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ইহুদি বিদ্বেষী আখ্যা
বৃহস্পতিবার ভারত, জাপানসহ কয়েককটি দেশকে জেনোফোবিক বা ইহুদি বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এই দাবি নাকচ করেছে ভারত।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই বিষয়ে দি ইকোনমিক টাইমসের সাথে কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করেছেন তার সাথে আমরা সহমত পোষণ করছি না। বাইডেন বলেছেন ভারতের অর্থনীতি সামনে আগাচ্ছে না। তবে এই দাবি সত্য নয়।
ওইদিন বাইডেন আরো বলেন, আমাদের অর্থনীতি সামনে এগিয়ে যাওয়ার বড় কারণ আমরা অভিবাসীদের স্বাগত জানাই। কিন্তু চায়না, জাপান, রাশিয়া, ভারত কি করছে? তাদের অর্থনীতি কেন আগাতে পারছে না? কারণ তারা ইহুদি বিদ্বেষী। তারা অভিবাসী চায় না। বাইডেন তার নির্বাচনি প্রচারণার ভিতরেই এমন মন্তব্য করেন।
জবাবে জয়শঙ্কর বলেছেন, ভারত অভিবাসীদের প্রতি উন্মুক্ত। যে-সব মানুষ ভারতে আশ্রয় চায়, আমরা তাদের আশ্রয় দিয়ে থাকি।
বাইডেনের এমন বক্তব্য নিয়ে মিত্র দেশগুলোর মধ্যে চাপা কূটনৈতিক চাপ বিরাজ করছে। তবে বাইডেনের এমন বক্তব্যের প্রসঙ্গ ভিন্ন ছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যাথরিন জিন বলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির ইতিহাস নিয়ে এমন মন্তব্য করেছেন বাইডেন। বাইডেন ভারত জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
