স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টারের পদত্যাগ
পদত্যাগ করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ। মাত্র ১৩ মাস দায়িত্বে থাকার পর ইস্তফা দিলেন তিনি। হামজা স্কটল্যান্ডের ইতিহাসের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার ছিলেন।
আল জাজিরা জানিয়েছে, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ও স্কটিশ গ্রিনসের জোট ভেঙে যাওয়ার ফলে দুটি অনাস্থা ভোটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর এই সিদ্ধান্ত নিয়েছেন হামজা । স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে এক ঘোষণায় তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে আমি আমার মূল্যবোধ ও নৈতিকতার ব্যবসা করতে আগ্রহী না। তবে পরবর্তী ফার্স্ট মিনিস্টার নিযুক্ত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফের জন্ম ১৯৮৫ সালে স্কটল্যান্ডের গ্লাসগওতে। তার নানা-নানি ও বাবা পাকিস্তান থেকে এসেছিলেন। হামজাই ছিলেন সবচেয়ে কম বয়সী ফার্স্ট মিনিস্টার। সেই সাথে তিনিই ছিলেন এই পদের প্রথম মুসলিম নেতা।
