ভারতে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু
অষ্টাদশ লোকসভা নির্বাচন
অষ্টাদশ ভারতীয় লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দফায় মোট ১৩ টি অঞ্চলের ৮৮ টি আসনে ভোটগ্রহণ চলবে।
ভারতীয় লোকসভা নির্বাচনে মোট আসন সংখ্যা ৫৪৩ টি। গত ১৯ এপ্রিলে মোট ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিলো। শুক্রবার ২৬ এপ্রিল সকাল থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই ধাপের নির্বাচনের মূল আকর্ষণ কেরল ও কর্ণাটকের আসনগুলো। এসব আসনে লড়ছেন শাশি থারুর, রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।
কোথায় কোথায় হচ্ছে দ্বিতীয় দফার ভোট
- কেরাল: রাজ্যের ২০ টি আসন
- রাজস্থান: রাজ্যের ২৫ টি আসনের মধ্যে ১৩টি
- কর্ণাটক: রাজ্যের ২৮টি আসনের মধ্যে ১৪ টি
- উত্তরপ্রদেশ: রাজ্যের ৮০টি আসনের মধ্যে আটটি
- মধ্যপ্রদেশ: কেন্দ্রীয় রাজ্যের ২৯টি আসনের মধ্যে ছয়টি
- আসাম: রাজ্যের ১৪টি আসনের মধ্যে পাঁচটি
- ছত্তিশগড়: কেন্দ্রীয় রাজ্যের ১১টি আসনের মধ্যে তিনটি
- বিহার: রাজ্যের ৪০টি আসনের মধ্যে পাঁচটি
- মহারাষ্ট্র: রাজ্যের 48টি আসনের মধ্যে আটটি
- পশ্চিমবঙ্গ: রাজ্যের 42টি আসনের মধ্যে তিনটি
- ত্রিপুরা: রাজ্যের দুটি আসনের মধ্যে একটি
- জম্মু ও কাশ্মীর: কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচটি আসনের মধ্যে একটি
- মণিপুর: রাজ্যের দুটি আসনের একটির কিছু অংশ
আগামী ১ জুন পর্যন্ত চলবে এই নির্বাচন।মোট সাত দফার এই বিশাল ভোট উৎসবের ফলাফল জানা যাবে ৪ জুন।নির্বাচনে ভোট দিবেন অন্তত, ৯৬ কোটি ভোটার।
