রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত হতে বললেন ম্যাখোঁ
ইউরোপের উচিৎ রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুতি নেয়া। ইউক্রেন সংঘাত শেষ হওয়া মাত্রই এই পদক্ষেপ নিতে হবে। এমন মন্তব্যই করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাজধানী প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয়ে ইউরোপের ভবিষ্যৎ নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের নিরাপত্তা ব্যবস্থার কারণেই রাশিয়ার সঙ্গে আবারও সুসম্পর্ক তৈরির পথ খুলে যাবে। ইউক্রেন সংকট শেষ হলেই এই সম্পর্ক স্থাপিত হবে। তবে ম্যাখোঁ বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের সময় ইউরোপকে অবশ্যই নিজের শক্তির ওপরে নির্ভর করতে হবে। এরমধ্য দিয়ে তিনি মূলত ইউরোপীয় দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রভাবের বিষয়ে ইঙ্গিত দেন।
