নজিরবিহীন! হঠাৎ আগুনে রূপ ধারণ করলো গ্রীসের রাজধানী
এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো গ্রীসের রাজধানী এথেন্স। আফ্রিকার সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধুলোর মেঘে ছেয়ে গেছে গোটা শহর। এতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে ঘন কমলা রঙের কুয়াশার। অদ্ভুত এই ঘটনা জনমতে সৃষ্টি করেছে ভয়াবহ আতঙ্কের।
বিবিসি জানিয়েছে, এ ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না দেশটিতে। তবে এবার ভূমধ্যসাগরের ওপাড় থেকে ধুলোর এই মেঘ প্রবেশ করেছে ইউরোপে। গ্রীস ছাড়াও প্রতিবেশী সুইজারল্যান্ড ও ফ্রান্সের দক্ষিণাঞ্চলেও এ ধরনের মেঘ দেখা গেছে। গ্রীসের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার নাগাদ পরিষ্কার হয়ে যেতে পারে আকাশ। ধুলোর প্রভাবে গোটা দেশের বাতাসের মানের পতন হয়েছে।
