অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা: প্রধান উপদেষ্টা
রোহিঙ্গারা দীর্ঘদিন শরণার্থী হিসেবে অবস্থান করায় নানা অপরাধে জড়িয়ে পড়ছে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় রোহিঙ্গা সমস্যা নিয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইনে দ্রুত প্রত্যাবাসন জরুরি। তা না হলে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।
তিনি মানবিক সহায়তা কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন—জোর দিয়ে বলেন অধ্যাপক ইউনূস।
