ইসরাইলি ড্রোনকে বাচ্চাদের খেলনা বললো ইরান
ইসরাইলের ড্রোনকে ইরানের বাচ্চাদের খেলনা হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক সভায় যোগ দিতে নিউ ইয়র্কে এসেছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এসময় এক দোভাষীর মাধ্যমে এনবিসিকে সাক্ষাৎকার দেন আমির। তিনি বলেন, গতরাতে যা হয়েছে তাকে হামলা বলতে নারাজ আমরা। ওই ড্রোনগুলি ড্রোন ছিল না, আমাদের বাচ্চারা এসব দিয়ে খেলা করে।
এছাড়া ইসরাইলের ওপর আপাতত ইরানের বড়সড় কোন হামলা চালানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি। তবে ইসরাইল কোন হামলা চালালে বা ইরানের স্বার্থ পরিপন্থি কাজ করলে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা করে ইসরাইল। ওই হামলায় দুইজন জেনারেল সহ ৭ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইসরাইলে হামলার হুমকি দিয়ে আসছিলো ইরান। দূতাবাসে হামলার ১২ দিন ১৩ এপ্রিল ইসরাইলে নজিরবিহীন ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। হামলার জবাবে গত শুক্রবার ইরানে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইসরাইল।
