কারও পরামর্শের তোয়াক্কা করবে না ইসরাইল
‘নিজের প্রতিরক্ষা নিজেই করবে ইসরাইল’ বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। বুধবার তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার ইসরাইলে নজিরবিহীন মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। সেই সাথে এই হামলার প্রতিশোধ নিতে আসলে আরো বড় হামলার হুমকিও দেয় ইরান। যুক্তরাষ্ট্র, ও ইউরোপের দেশগুলো প্রতিশোধমূলক হামলা না চালানোর আহ্বান জানিয়েছে ইসরাইলকে। তবে সেসব পরামর্শের তোয়াক্কা না করেই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারজি হালেভি কয়েকদিন আগে এক ভিডিও বার্তায় বলেন, ইরান তার আচরণের পরিণাম ভোগ করবে। আমরা সময়মত আমাদের জবাব দিবো।
এবার ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুও সেই সুরে কথা বলেছেন। এর আগে ইসরাইল সফরে এসেছিলেন জার্মানির ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যাননালেনা বেয়ারবক ও ডেভিন ক্যামেরন। তাদের সাথে সাক্ষাত করেন নেতানিয়াহু। এসময় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন তারা। ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, নেতানিয়াহু দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ইসরাইল কি করবে সেই সিদ্ধান্ত ইসরাইল নিজেই নিতে পারবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ইসরাইল নিজের প্রতিরক্ষা নিজে করার জন্য যা দরকার করবে।
গত ১ এপ্রিল সিরিয়ায় ইরান দূতাবাসে হামলা চালায় ইসরাইল। এই ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ৭ জন উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হন। সেই হামলার প্রতিশোধ নিতে গত শনিবার ইসরাইলে হামলা চালায় ইসরাইল।
