সু চি কে গৃহবন্দী করলো জান্তা সরকার
মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করেছে জান্তা সরকার। অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে তাকে গৃহবন্দী করা হয়েছে।
সামরিক জান্তা সরকারের বরাত দিয়ে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিন বছর আগে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সু চি। জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন বলেন, এই পদক্ষেপ শুধু সু চির জন্য নয়। আবহাওয়া অত্যন্ত গরম হওয়ায় প্রয়োজনীয় সতর্কতা হিসেবে বয়স্ক বন্দিদের, আমরা হিটস্ট্রোক থেকে রক্ষা করার জন্য কাজ করছি। জাও মিন তুনকে এ বিষয়ে মন্তব্য করতে রয়টার্স অনুরোধ করলেও তিনি কোন মন্তব্য করেননি।
২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন গণতন্ত্রপন্থী নেত্রী সু চি। এরপর থেকেই তিনি জান্তা সরকারের হাতে আটক করয়েছেন। রাষ্ট্রদ্রোহ ও বেশ কয়েকটি আইন লঙ্ঘনের দায়ে তাকে ২৭ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। যদিও সু চি সকল অভিযোগ অস্বীকার করেছেন।
