উত্তর কোরিয়া সফরে চীনের পার্লামেন্ট স্পিকার
উত্তর কোরিয়া ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে পিয়ংইয়ং সফরে গিয়েছেন চীনের পার্লামেন্টে স্পিকার ঝাও লেজি। কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নিজেই ঝাওকে তার দেশে স্বাগত জানিয়েছেন। এই সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে উভয় পক্ষ। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে বেইজিং দৃঢ় প্রতিজ্ঞ বলেও ঘোষণা করেছেন ঝাও।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া দুই দেশের সম্পর্ককে পরীক্ষিত বলে বর্ণনা করেছে। চীনের স্পিকার কিম জং উনের কাছে দুই দেশের কৌশলগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নতুন ফলাফল অর্জনের জন্য দ্বিপাক্ষিক, বাস্তববাদী ও পারস্পরিক উপকারী সম্পর্ক চায় বেইজিং।
