লাস ভেগাসে গুলিতে নিহত ২, হামলাকারীর আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুক হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছে হামলাকারী নিজেও। সোমবার লাস ভেগাসের আইন অফিসের কাছেই এই গুলির ঘটনা ঘটে। লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেছেন, ওয়েস্ট চার্লসটন বুলেভার্ডের একটি অফিস ভবনের পঞ্চম তলায় স্থানীয় সময় সকাল ১০টার দিকে গুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তিও মারা গেছেন। আপাতত আর কোনো হুমকি নেই। তিনি জানান, বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন।
হত্যার আসল উদ্দেশ্য কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। শেরিফ বলেন, বন্দুকধারী একজন পুরুষ। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে। সন্দেহভাজন ব্যক্তির গাড়ি কাছাকাছি একটি গ্যারেজে পার্ক করা ছিল।
