সিরিয়ায় দুই গোষ্ঠীর লড়াইয়ে নিহত ২০
সিরিয়ার দারা প্রদেশে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যেকার সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর একদিন আগেই ওই অঞ্চলে এক বিস্ফোরণে অন্তত সাত শিশু নিহত হয়। দারার সানামায়ান শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, ওই হামলায় আরও দুই জন আহত হয়েছেন।
ব্রিটেনভিত্তিক ‘সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস’ রিপোর্ট করেছে, ওই বিস্ফোরণকে ঘিরেই স্থানীয় দুটি মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে সংঘাতের সৃষ্টি হয়েছে। এর একটি বাহিনীর প্রধান আহমাদ আল-লাব্বাদ। তিনি এর আগে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর হয়েও কাজ করেছেন। তবে লাব্বাদ তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন।
অপরদিকে তার বিরোধিতা করা গ্রুপটি হচ্ছে মূলত সাবেক ইসলামিক স্টেট সদস্যদের নিয়ে গঠিত। তারা সানামায়নের বিভিন্ন অংশে হামলা চালায় এবং এক পর্যায়ে লাব্বাদের বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায়। ওই সংঘাতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আইএসের সাবেক এক সদস্যও রয়েছেন। মারা গেছেন লাব্বাদের পরিবারের তিন সদস্য এবং তার দলের ১২ যোদ্ধা। এছাড়া এক বেসামরিক নিহতের খবরও দিয়েছে মিডল ইস্ট আই।
