জার্মানিকে বিশ হাজার হাতি উপহার দিতে চায় বতসোয়ানা
জার্মানির পরিবেশ মন্ত্রণালয় বন্যপ্রাণী শিকার আইন সংক্রান্ত নতুন নীতিমালা নিয়েছে। তবে এর বিরোধিতা করেছে বতসোয়ানা সরকার। এর প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট মোকগুয়েতসি মাসিসি জার্মানিতে আরও বিশ হাজার হাতি পাঠানোর হুমকি দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট মাসিসি বলেছেন, জার্মানির এমন সিদ্ধান্ত তার নাগরিকদের শুধু দরিদ্রই করে তুলবে। চলমান সংরক্ষণ প্রক্রিয়ার জন্য বতসোয়ানায় হাতির সংখ্যা অতিরিক্ত বেড়েছে। শিকার করার মাধ্যমে হাতির সংখ্যার নিয়ন্ত্রণ করা যায়। ক্ষুব্ধ হয়ে মাসিসি বলেন, জার্মানিরও উচিত আমাদের মতো হাতির সঙ্গে বসবাস করা।
পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ হাতি বতসোয়ানায় বসবাস করে। বর্তমানে বতসোয়ানায় এক লক্ষ ৩০ হাজারের বেশি হাতি রয়েছে। এই সংখ্যা দেশটির হাতি ধারণক্ষমতার অতিরিক্ত। সম্প্রতি প্রতিবেশী দেশ অ্যাঙ্গোলাকে আট হাজার হাতি দিয়েছিল দেশটি। মাসিসি বলেন, আমরা জার্মানিকে বিশ হাজার হাতি উপহার দেব। এই উপহারে তারা "না বলতে পারবে না।
