২০৩০ এর আগেই চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে চায় রাশিয়া
আগামী পাঁচ বছরের মধ্যেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতে চায় রাশিয়া। এ জন্য যা যা করা প্রয়োজন তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য নির্দেশনার একটি তালিকা প্রস্তুতি করেছেন তিনি। ওই তালিকা পাঠানো হয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার অর্থনীতি নিয়ে সুনির্দিষ্ট কিছু টার্গেট প্রস্তুত করেছেন পুতিন। এরমধ্যে রয়েছে, ২০৩০ সালের পূর্বে শিল্প ৪০ শতাংশ বৃদ্ধি করা, আমদানি ১৭ শতাংশ কমিয়ে আনা এবং রপ্তানি দুই-তৃতীয়াংশ বৃদ্ধি করা।
২০২৫ সালের ৩১শে মার্চের মধ্যে সরকারকে অবশ্যই টার্গেট পূরণের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট করতে হবে বলে নির্দেশ দিয়েছেন পুতিন। উল্লেখ্য, রাশিয়ার রয়েছে ২.২ ট্রিলিয়ন ডলারের বৃহৎ অর্থনীতি। দেশটির মানুষের মাথাপিছু ক্রয় ক্ষমতা বা পিপিপি হচ্ছে ৩৫ হাজার মার্কিন ডলার।
