আন্তর্জাতিক সতর্কতার মাঝেই গাজায় আবারো হামলার পরিকল্পনার ইসরাইলের
বিভিন্ন আন্তর্জাতিক চাপ ও সতর্কতার ভিতরে গাজায় আবারো হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। রবিবার এক বৈঠকে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গাজার দক্ষিণ অঞ্চলের রাফাহ শহরে হামলার পরিকল্পনাতে সম্মতি দেন। খবর জানিয়েছে মিডল ইষ্ট মনিটর।
নেতানিয়াহু মিশর সীমান্তে অবস্থিত রাফা শহরকে হামাসের শক্ত ঘাঁটি হিসেবে আখ্যা দেন। রবিবার হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালে যাওয়ার আগে রাফায় হামলার সিদ্ধান্তের অনুমোদন দেন তিনি। তিনি বলেন, গাজায় আল-শিফা হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা হামাসের অবস্থান শনাক্ত করতে পেরেছি। আমরা রাফায় আক্রমণ করবো। হামাসকে ধ্বংস না করলে আমাদের বিজয় আসবে না। আক্রমণ চালানোর আগে নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। তবে এই হামলার বিপক্ষে মত দিয়েছে বাইডেন সরকার।
নিজ দেশেও হামলার সিদ্ধান্ত নিয়ে বিরোধীতার মুখে পড়েছেন নেতানিয়াহু। ইসরাইলের রিবোধী দল দাবি করে, নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থের কথা ভেবে এসব সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজেকে ক্ষমতায় রাখতে যুদ্ধে আটক ইসরাইলি নাগরিকদের কথা না ভেবেই আবার যুদ্ধে জড়াচ্ছেন।
রাফাহ শহরে প্রায় ১৪ লক্ষ ফিলিস্তিনি বসবাস করেন। তবে গত কয়েকমাস ধরে চলে আসা বোমা হামলায় অধিকাংশ নাগরিক বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।
