১২ বছর বয়সী ‘পার্টনার’-কে খুন, ট্রান্সজেন্ডার নারীকে ৪০ বছরের কারাদণ্ড
১২ বছরের এক কিশোরীকে হত্যার অভিযোগে এক ট্রান্সজেন্ডার নারীকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। বর্তমানে তার বয়স ১৮ বছর হলেও হত্যাকাণ্ডের সময় তার বয়স ছিল ১৬। তার নাম অ্যাশ কুপার। তবে ছেলে থেকে মেয়ে হওয়ার পর নাম বদলে তিনি রাখেন জশুয়া কুপার।
আরটি জানিয়েছে, ২০২২ সালে ১২ বছরের মরগান কনোর্সকে হত্যা করেন কুপার। ইনস্টাগ্রামে এসে সে কথা আবার নিজেই প্রকাশ করেন তিনি। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি জানান, মরগান কনোর্সের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল। তাকে থার্ড ডিগ্রি মার্ডারের দায়ে অভিযুক্ত করে বিচার জেফরি এল ফাইনলি তাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন।
অপরাধীকে মনস্তাত্ত্বিক এবং মানসিক মূল্যায়নেরও নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে জানা যায়, ২০২২ সালের ২৫শে নভেম্বর এই হত্যাকাণ্ড হয়। ঘটনার সময় তারা দু’জন নেটফ্লিক্স দেখছিল। এমন সময় কনোর্স উঠে বাথরুমে যায়। সেই সুযোগে কুপার তার বাবার বন্দুক এনে কনোর্সকে গুলি করে।
