ব্রিটেনের ওপর নাখোশ ইউক্রেন
ইউক্রেন ইস্যুতে ব্রিটেনের বর্তমান অবস্থান ও অসহযোগিতার বিষয়ে অসন্তুষ্ট কিয়েভের শাসকগোষ্ঠী। এমনই খবর জানিয়েছে ব্রিটিশ মিলিটারি। যদিও সরাসরি ব্রিটিশ মিলিটারি এসব বিষয়ে কোন বক্তব্য দেয়নি। তবে খুব দ্রুতই ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নিতে চলেছে ব্রিটেন, জার্মান, ফ্রান্স সহ অন্যান্য মিত্ররা।
ডেইলি মেইলের তথ্য অুনসারে, ব্রিটিশ মিলিটারি পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সোর্স আরো জানিয়েছেন, ব্রিটেন ফ্রান্স সরকারের মতো সরাসরি অসহযোগিতার ঘোষণা না দিলেও তারা ইউক্রেনকে সহযোগিতা থেকে পিছিয়ে আসবে। যুক্তরাজ্য ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তাদের রাজধানীতে বসে কাজ করতে দিয়েছে। তবে দেশটি ইউক্রেনকে আর সামরিক সহযোগিতা করবে না। এ পর্যন্ত চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতে ইউক্রেনকে প্রায় সাড়ে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাজ্য। ইউক্রেনে ট্যাংক ও ভারী অস্ত্র প্রথমে যুক্তরাজ্য-ই পাঠিয়েছিলো।
তবে যুক্তরাজ্যের এমন অসহযোগিতায় অসন্তোষ জানিয়েছে জার্মানি। জার্মানির বক্তব্য অনুযায়ী, যুক্তরাজ্যের এখানে আরো অনেক কিছুই করার আছে। যে পরিস্থিতিতে তারা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিলো, সেখান থেকে এভাবে সরে আসা ঠিক নয়।
এদিকে গত বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সরাসরি মন্তব্য করেন, ইউক্রেনের খুব দ্রুতই পতন ঘটবে। ফরাসিরা তাদের আর সামরিক সহযোগিতা করবে না। এমন মন্তব্যের পর থেকেই ধীরে ধীরে ইউক্রেন থেকে গুটিয়ে আসতে চলেছে ইউরোপিয়ান সহযোগী মিত্র দেশগুলো।
